প্লাবনে রেলপারে তলিয়ে গেল এক যুবক
দি নিউজ লায়ন; টানা বর্ষনে আসানসোল রেলপারের বিস্তীর্ন অঞ্চল, দিলদার নগর, কুলটির প্রিয়া কলোনি, রানীগঞ্জের হুসেন নগর, নবী নগর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হল। অন্যদিকে প্লাবনে রেলপারে এক যুবক তলিয়ে যায়।
বৃহস্পতিবার রাত থেকেই জল বাড়তে শুরু করে আসানসোলে গাঁড়ুই নদী, নুনিয়া নদীতে। শুক্রবার ভোরে সমগ্র রেলপার এলাকা ভেসে যায়। পাকা বাড়ি, কাঁচা বাড়ি মিলিয়ে প্রায় ২০০ বাড়ি জলের তলায় চলে যায়। প্লাবিত হয় ধাদকা, রামকৃষ্ণ ডাঙাল, হাজিকদম স্কুল এলাকা। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলিকে নিরাপদ জায়গায় সরানো হয়।
খবর পেয়েই এলাকায় পৌঁছান আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক। তারা বাসিন্দাদের পাশে সবরকম ভাবে আছেন বলে জানিয়ে যান। অন্যদিকে শুক্রবার দুপুরে আসানসোল রেলপার এলাকায় অতি বর্ষনে প্লাবনে এবার তলিয়ে এক যুবক। বাড়ির সামনেই সে জলে ভেসে যায় বলে খবর। নিখোঁজ যুবকের নাম মহম্মদ ইফতিকার আলম(২২)।
তার বাড়ি আসানসোল উত্তর থানার নয়া মহল্লা এলাকায়। ইফতিকার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল। বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। কিন্তু পাওয়া যায়নি। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ আসে। নিয়ে আসা হয় বিপর্যয় মোকাবিলার দলকে। উদ্ধার কাজ শুরু করে জেলার বিপর্যয় মোকাবিলার উদ্ধারকারী দল। কিন্তু এখনও ওই যুবকের খোজ পাওয়া যায়নি।

Post a Comment